গোয়াইনঘাটে বোনকে জবাই করে হত্যা করলো ভাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কিশোরী বোনকে জবাই করে হত্যা করেছে এক ভাই। নিহত তামান্না আক্তার (১৪) উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের আলীছড়া গ্রামের আবদুল হাসিমের মেয়ে। বুধবার সকাল ৮টায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- তামান্নার সাথে একই গ্রামের চান মিয়ার ছেলে জাফর মিয়ার (২০) প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়িতে ফিরে তামান্না ও জাফরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে ক্ষিপ্ত হয় তামান্নার ভাই তাজুল ইসলাম (২০)।
এনিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার সকাল ৮টার দিকে তাজুল বাড়ির পাশে তামান্নাকে জবাই করে হত্যা করে।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান- ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক করা হয়েছে ঘাতক তাজুল ইসলামকে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed