মহানবী (স.)কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী রাকেশ গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেসবুকে মহানবী (স.)-কে নিয়ে কটুক্তি এবং উস্কানীমূলক মন্তব্য করায় দায়েরকৃত মামলার আসামী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় জৈন্তাপুর উপজেলার লালাখান সিমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল এগারোটায় জকিগঞ্জ কোর্টে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। এসময় শুনানি শেষে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত মো: মুমিনুল ইসলাম ইসলাম।
উল্লেখ্য, ফেসবুকে মহানবী (সা.) ও প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করে পোস্ট দিয়ে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে গত ৬ জুন পৌর এলাকার জকিগঞ্জের পঙ্গবট গ্রামের মাওলানা আব্দুল মুকিতের ছেলে ছাত্র জমিয়ত নেতা ফুজায়েল আহমদ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন। (২৪)। মামলা নং-০৩, তারিখ ০৫/০৬/২০১৭ইং । এছাড়া এ ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠে জকিগঞ্জসহ সিলেট জেলা। গঠন করা হয় জকিগঞ্জ ইসলামি ঐক্য পরিষদ। ধারাবাহিক কর্মসুচি ঘোষণা করা হয়।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed