হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপরে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত থেকে নেমে আসা ঢলে শনিবার সন্ধ্যা থেকে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্তে বাংলাদেশ অংশে বাড়তে শুরু করে। সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপরে উঠতে শুরু করে। সোমবার বিকাল পর্যন্ত ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টির ফলে নদীর ভারত অংশ থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করে। তাই খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করবে।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed