চট্টগ্রামে বীমা কর্মকর্তার ১৭ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় এক বীমা কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জীবন বীমা করপোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার (সেল্স) রফিক আহমেদ। তার বিরুদ্ধে সাতজন গ্রাহক টাকা আত্মসাতের পৃথক সাতটি মামলা করেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ২০০০ সাল থেকে বিভিন্ন সময়ে গ্রাহকের ৬ লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে আত্মসাত করেন এ বীমা কর্মকর্তা। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ দেন।
তিনি বলেন, পাঁচটি মামলার প্রত্যেকটিতে ৩ বছর করে ১৫ বছর এবং দুটি মামলায় ১ বছর করে ২ বছর মিলিয়ে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed