Main Menu

শাবিতে যৌন হয়রানি ও সাংবাদিকের উপর হামলার তদন্ত প্রতিবেদন দাখিল

sustবৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মী (বর্তমানে বহিস্কৃত) কর্তৃক বেড়াতে আসা এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানী ও এই ঘটনায় প্রতিবাদ করায় দুই সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
আজ শনিবার বিকেল ৩টার দিকে গঠিত কমিটির প্রধান অধ্যাপক ড. জহির বিন আলম শাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার বাস ভবনে প্রতিবেদন জমা দেন।
জমা দেওয়া শেষে সাংবাদিকদের তিনি জানান, ঐদিনের ঘটনা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরী হয়েছে। তবে তিনি তদন্ত সম্পর্কে এই মুহুর্তে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে যারা হীন কাজ করে তারা সহজে ছাড় পাবেন না বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া প্রতিবেদন পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, ‘আমি এখনো প্রতিবেদনটি পড়িনি। তদন্ত প্রতিবেদন অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৮ এপ্রিল শাবি ক্যাম্পাসে এক স্কুল ছাত্রী আত্মীয়ের সাথে বেড়াতে এসে শাবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী ছাত্রলীগকর্মী সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হাসান রুদ্রের হাতে লাঞ্চিতের শিকার হয়। এ ঘটনার প্রতিবাদ করলে পার্থের ইন্ধনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের বিশ^বিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপুর উপর হামলা চালায় তারা।

Share





Related News

Comments are Closed