স্বামীর দাবি নিয়ে বাংলাদেশে মালয়েশীয় নারী
বৈশাখী নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার জহুরুল ইসলামের বাড়িতে এসে উঠেছেন মালয়েশিয়ার তরুণী ইসহারি। তিনি নিজেকে জহুরুলের স্ত্রী বলে দাবি করছেন। আর জহুরুল বলছেন, ‘ইসহারি শুধুই আমার বন্ধু। তার সঙ্গে আমার বিয়ে হয়নি।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০) বছর চারেক আগে মালয়েশিয়ায় যান। মাসখানেক আগে তিনি দেশে ফিরে আসেন। গত ২৭ মে তার বাড়িতে আসেন চল্লিশোর্ধ্ব ইসহারি।
ইসহারি সাংবাদিকদের বলেন, একই এলাকায় কাজের সুবাদে জহুরুলের সঙ্গে তার পরিচয় হয়। বছর খানেক আগে তারা বিয়ে করেন। মাসখানেক আগে তাকে না জানিয়ে গোপনে বাংলাদেশে চলে আসেন জহুরুল। তবে ইসহারি তার দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন গণামাধ্যমকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed