বিমানে ওয়াই-ফাই সুবিধায় আসছে যুগান্তকারী পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: ভায়াস্যাট-টু নামে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক ব্রডব্যান্ড স্যাটেলাইট এখন কক্ষপথে। একটি অ্যারিয়ান রকেটে করে এটিকে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।
আমেরিকা মহাদেশের উপর ঘূর্ণায়মান এই স্যাটেলাইট স্থাপনের ফলে ইন্টারনেট স্পিড বেড়ে হবে প্রতি সেকেন্ডে ৩০০ গিগাবাইট। খবর বিবিসির।
এই স্যাটেলাইটের ফলে আকাশে উড্ডয়নরত বিমানগুলোতে ওয়াই-ফাই সুবিধা আরো দ্রুত গতির হবে।
বিশ্বের প্রতিটি এয়ারলাইনস এখন চাচ্ছে তাদের বিমানে ওয়াই-ফাই সুবিধা বাড়াতে। যাত্রীদের হাতে থাকা স্মার্ট ফোন ও আইফোনের কারণে বিমানে ভালো ইন্টারনেট সুবিধা যাত্রীদের আকৃষ্ট করে।
এরই মধ্যে ২০১৬ সাল থেকে ছয় হাজারের বেশি বাণিজ্যিক বিমান তাদের যাত্রীদের ওয়াই-ফাই সুবিধা দিচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী ২০২১ সালের মধ্যে ওয়াই-ফাই সুবিধা সম্বলিত বিমান সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে যাবে।
ভায়াস্যাট-টু স্যাটেলাইট এক্ষেত্রে আকাশপথে নতুন দিগন্তের সূচনা করবে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed