Main Menu

ধর্মপাশায় ১৩দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় মাহফুজা চৌধুরী (১৪) নামের এক স্কুলছাত্রী ১৩ ধরে নিখোঁজ রয়েছে। মাহফুজা ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরীর মেয়ে।

গত ২০ মে সকাল ছয়টার দিকে মাহফুজা চৌধুরী নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয়। কিন্তু পরে সে আর বাড়ি ফিরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে ২১ মে ছাত্রীর বাবা ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৬৮৪) করেছেন।

ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিযা বলেন- ‘ছাত্রীটির সন্ধ্যানের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।’

Share





Related News

Comments are Closed