ঝিনাইদহে নিখোঁজের ৩দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ নিখোঁজের ৩দিন পর শহরের উপ-শহরপাড়ার একটি সেপটি ট্যাংকি থেকে মনোয়ারা খাতুন (৪৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার নতুন কোর্টপাড়ার আব্দুর রহিম মহুরীর স্ত্রী। শুক্রবার সকাল ১০টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মনোয়ারা খাতুনকে হত্যার পর লাশ সেপটি ট্যাংকির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সন্দেহ ভাজন এক মহিলাকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপশহর পাড়ার ইফতেখারুল আলমের বাড়ির সেপটি ট্যাংকি থেকে সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে একজন মহিলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
নিহতের স্বামী আব্দুর রহিম মহুরী জানান, গত তিনদিন ধরে তার স্ত্রী নিখোঁজ ছিল। স্ত্রী নিখোঁজের ব্যাপারে সন্ধানের দাবিতে তিনি মাইকিংও করেন।
এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, মৃত মনোয়ারা খাতুন জনৈক পড়শির নিকটে এনজিওর লোন নেওয়া বিষয়ে পাওনা টাকা পয়সা চাইতে গেলে দুপক্ষে বাকবিতন্ডা হয়। এনজিওর লোনের পাওনা টাকা পয়সা লেন-দেন সংক্রান্ত কারণে জনৈক পড়শি কর্তৃক তাকে হত্যা করা হতে পারে বলে প্রতিবেশিরা ধারনা করছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed