Main Menu

শ্রীমঙ্গলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২২০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।
আটককৃতরা হচ্ছে- স্থানীয় রাজাপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল আহাদ (৪৫), ইউসুফপুর গ্রামে সুজিত দেবের পুত্র পুলক দেব (২২) ও একই এলাকার কটন দেবের পুত্র টিংকু দেব (২৬)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় বৃহস্পতিবার রাত ৯টায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শ্রীমঙ্গল-মৌলভীবাজার প্রধান সড়ক সংলগ্ন শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ এলাকা থেকে ২২০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে। বিভিন্ন সূত্রমতে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত, তাদেরকে গ্রেফতার করায় স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে গোপনে মাদক ব্যবসা করে আসছে। উদ্ধাকৃত মোটর সাইকেল ও গ্রেফতারকৃত আসামীদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed