জাফলংয়ে নিখোঁজের ৩দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটের জাফংলয়ের বিছনাকান্দি নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিনদিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত বিলাল হোসেন উপজেলার বগাইয়া হাওর গ্রামের মন্তু মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে নৌকায় পাথর বোঝাই করে নিয়ে আসার সময় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।
এ সময় তার সাথে থাকা শাহীন নামের আরেক ব্যক্তি সাঁতরে তীরে উঠতে পারলেও স্রোতের টানে তলিয়ে যায় বিল্লাল।
শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে বিল্লাল হোসেনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে এস আই সমিরন দাস ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed