সিলেটে ১৬ মামলার আসামি শিপন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী আহমেদ শিপন (৩২)’কে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ লা জুন) ভোরে তাকে শাহপরান থানাধীন পূর্ব সাদাটিকর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিপন বিশ্বনাথ থানার আছমত আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক শিপন এর বিরুদ্ধে এসএমপি ও সিলেট জেলার বিভিন্ন থানায় ১১টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। এছাড়াও এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা আছে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, শাহপরান থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাই এবং অস্ত্র মামলা আছে। শিপন এসএমপি’র টপ ছিনতাইকারী ০৩ জনের মধ্যে ০১ জন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed