Main Menu

চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ের চিনকি আস্তানা-মস্তাননগরের মাঝামাঝি স্থানে পাহাড়ি ঢলে একটি রেলসেতু ধসে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাহাড়ি ঢল নামলে সেতুটি ধসে যায়।

এতে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেলেও সীতাকুণ্ডের বারতাকিয়া স্টেশনে আটকা পড়ে। এ কারণে বিকেল ৫টায় ছেড়ে যেতে পারেনি সোনার বাংলা এক্সপ্রেস।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, হঠাৎ করে পাহাড়ি ঢল নামায় মস্তাননগরের রেলসেতুটি ধসে গেছে। দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ডাউন লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চালানো হচ্ছে। যত শীঘ্রই সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Share





Related News

Comments are Closed