আরো কিছুদিন বাঁচতে চান কণ্ঠশিল্পী আব্দুল জব্বার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। তার কিডনির অবস্থা একদমই ভালো নয় এবং হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে। এছাড়া তার কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছেন এ শিল্পী।
এ প্রসঙ্গে আব্দুল জব্বার বলেন, ‘এখন অসুস্থ। এর পরে যখন বেশি অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে থাকবো তখন আমাকে দেখার জন্য অনেক লোক আসবেন, মারা গেলে লাশে ফুল দিবেন। আমার এসবের দরকার নেই। আমি আরো কিছুদিন বাঁচতে চাই। আর এজন্য আমার কিছু টাকা দরকার। কিছু টাকা দিয়ে আমায় সহযোগিতা করুন।’
আব্দুল জব্বারকে চিকিৎসা করাতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানা যায়। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
স্বাধীনতা যুদ্ধের সময় আব্দুল জব্বার কলকাতার বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। সেই সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে। সেই সময় ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন।
স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed