বানিয়াচঙ্গে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচঙ্গে রিপন সরকার (১২) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার নতুল্লাপুর গ্রামের উমেশ সরকারের ছেলে ও স্থানীয় আতুকুড়া খাঁন বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রিপনের বড় বোন বাড়ির একটি পরিত্যক্ত ঘরের তীরের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালের চিকিৎসক ডা. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed