মহেশপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের নেতৃত্বে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে মহেশপুর বাজারের আয়তালের ফলের দোকানে খেজুরে তেল মেশানোর কারণে ২০ হাজার টাকা, নওদাগ্রাম বাজারে আনারুলের মিষ্টির দোকানে ফ্রিজের মধ্যে মিষ্টি আর মাংস একসাথে থাকার কারণে ১ হাজার টাকা ও সস্তার বাজারে ভাই ভাই বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি বিস্কুট তৈরীর কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, রমজানের মাস ধরেই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed