মহেশপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে পুলিশ অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
বুধবার দুপুরে জীবননগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হযেছে বলে পুলিশ প্রাথমিক ধারনা করছে।
মহেশপুর থানার ওসি আহম্মদ কবীর জানান, লাশটি মহেশপুর ও জীবননগর উপজেলার মাঝামাঝি স্থানে পড়ে ছিল তাই জীবননগর থানা উদ্ধার করে নিয়ে গেছে।
জীবননগর থানার ওসি এনামুল হক জানান, অজ্ঞাত লোকটিকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মহেশপুরের মধ্যেই ফেলে রেখে যায়। তিনি জানান স্পটটি মহেশপুর হলেও জমিটি জীবননগর উপজেলার হাসাদাহ এলাকার মানুষের বলে লাশটি আমরাই উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed