কালীগঞ্জে গাঁজা সেবনে ইউপি মেম্বারের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে বুধবার দুপুরে অতিরিক্ত গাঁজা সেবনের পর ওবাইদুর রহমান স্বপন জোয়ার্দ্দার নামে এক ইউপি মেম্বরের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ওবাইদুর মিঠাপুকুর গ্রামের মৃত ইদু জোয়ার্দ্দারের ছেলে।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের একটি বাগানে সঙ্গীদের সাথে গাঁজা সেবন করছিলো ওবাইদুর।
এ সময় পুলিশ আসার গুজব শুনে দৌড়ে পালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল উদ্দীন জানান, ওবাইদুর রহমান স্বপন জোয়ার্দ্দার গ্রাম পর্যায়ের আওয়ামীলীগের নেতা। তিনি জানান, শুনেছি পুলিশের তাড়া খেয়ে স্বপন অসুস্থ হয়ে পড়ে। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বারোবাজার ইউনিয়নের মেম্বার স্বপন নেশা করতো। বুধবার দুপুরে সে শহরের চাপালী এলাকায় একটি বাগানে বসে অতিরিক্ত গাঁজা সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এম এ কাফি তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed