পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাত্রা বিলম্ব
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘন্টা যাত্রা বিলম্ব হয়েছে। পরে অন্য একটি ইঞ্জিনের সহযোগীতায় ট্রেনটি ছেড়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুর ২ টার দিকে সিলেটের উদ্দ্যেশে ট্রেনটি শায়েস্তাগঞ্জ ছাড়ে। এর আগে সকাল ১১টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জে যাত্রাবিরতী কালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে অনেক যাত্রী ট্রেনের বিলম্ব দেখে সড়ক পথে যাত্রা করে গন্তব্যে যায়।
শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মো.জাহাঙ্গীর আলম জানান, পারাবত ট্রেনটি যাত্রাবিরতীকালে ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টার পরও সচল না হওয়ায় আখাউড়া থেকে এনে আরেকটি ইঞ্জিনের সহযোগীতায় ট্রেনটি সিলেট ছেড়ে যায়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed