কক্সবাজার-চট্টগ্রাম অতিক্রম করছে ‘মোরা’
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’ উত্তরদিকে অগ্রসর হয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এটি কুতুবদিয়ার নিকট দিয়ে ১৩৫ কি.মি. বেগে বাংলাদেশ উপকুলে আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে ২-৩ ঘণ্টার মধ্যে বাংলাদেশ অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘মোরা’। এটি বাংলাদেশ উপকুল থেকে ভারতের মনিপুরের দিকে অগ্রসর হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ১৬ নং আবহাওয়ার বিশেষ বুলেটিনে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোরা উত্তর দিকে অগ্রসর হয়ে সকাল ছয়টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ওই বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
Related News
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলাRead More
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারেরRead More



Comments are Closed