সিলেটে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে মঙ্গলবার ভোর সোয়া ৫টায় ঢাকাগামি ইউনিক বাসের সাথে সিলেট গামি একটি মাছ বহনকারি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ১০ জন আহত হয়। দূর্ঘটনায় বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়।
নিহতের নাম জাকির হোসেন। তিনি নাটোরের রাজীবপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলেই পৌছে গাড়ির বডি কেটে গুরুতর আহতদের গাড়ির ভিতর থেকে বের করেন । আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার পর সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়েছে। প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট মেট্রোপিলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জিদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed