তাহিরপুরে ১৯২ বোতল ভারতীয় মদ আটক
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল সোমবার সন্ধায় তাহিরপুর সীমান্ত থেকে পৌনে তিন লাখ টাকার ভারতীয় মদের চালান আটক করেছে।
জানা গেছে, উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১২০৫ এর ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ মোকশেদপুর নামক গ্রাম থেকে ভারতীয় ১৯২ বোতল অফিসার্স চয়েজ মদ আটক করে। বিজিবির দাবি আটককৃত মদের আনুমানিক মুল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।
এদিকে বিজিবির এ অভিযানে মাদকের চালান আটক হলেও এর সাথে জড়িত কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed