Main Menu

সিলেটে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাহেঁচড়া!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এক মহিলাকে স্ত্রী দাবি করে সড়কে টানাহেঁচড়া করেছেন দুই স্বামী। এক স্বামীর আঘাতে অন্য স্বামী জামিল আহমদ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়- উপজেলার বাদেপাশা ইউপির মীরের চক গ্রামের বিলাল আহমদের কন্যা রোমা বেগম (২০) এর এক বছর আগে বিয়ে হয় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মাইজগ্রামের মৃত শখাওত আলীর পুত্র আব্দুর রহিম (৪০) এর সাথে। প্রায় তিন মাস আগে আব্দুর রহিম তার স্ত্রীকে শ্বশুর বাড়ী রেখে যান। কিছু দিন পর স্ত্রীকে নিতে শ্বশুর বাড়ী এলে স্ত্রীকে সেখানে না পেলে রোমার মা জানান- রোমা বেগম তাদের এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছে। তখন স্ত্রী রোমা বেগমকে নিয়ে স্বামী আব্দুর রহমানের সন্দেহ হয়। তখন তিনি খুঁজ নিয়ে তার বিবাহিত স্ত্রী রোমা বেগমের সাথে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের এলেনজুরী গ্রামের খলিলুর রহমানের পুত্র জামিল আহমদ (২১) এর অবৈধ পরকীয়া সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন।

এ ব্যাপারে রোমার প্রথম স্বামী আব্দুর রহিম জানান- রোমা আমার বিবাহীতা স্ত্রী। প্রায় একবছর আগে আমার সাথে রোমার বিয়ে হয়। কিন্তু আমি এখনও আমার স্ত্রীকে তালাক দেইনি। রোমাসহ রোমার পিতা-মাতা আমাকে দিয়ে ৫০ হাজার টাকা ব্যাংক লোন নিয়েছেন। এভাবে কয়েকবার আমি তাদের টাকা উত্তোলন করে দিয়েছি। টাকা ফেরত না দেওয়ার জন্য রোমাসহ তার পিতা-মাতা আমার সাথে কয়েকদিন যাবৎ খারাপ আচরণ করে আসছেন।

এ দিকে রোমাকে তার বিবাহীতা স্ত্রী দাবি করা জামিল আহমদ জানান- গত শনিবার বিকালে আমার বাড়ি থেকে রোমার পিত্রালয়ে রমজান উপলক্ষে স্ত্রীকে নিয়ে সেখানে দুই রাত্রী যাপন করি। আজ (সোমবার) আমার বাড়িতে ফেরার পথে হঠাৎ দেখতে পাই একজন লোক আমার পিছু পিছু হাটছে। একসময় ঢাকাদক্ষিণ বাজারে এসে আব্দুর রহিম আমাকে আক্রমন করে।

এ ব্যাপারে ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম জানান- স্থানীয় লোকজন ঘটনাকারী দুই ব্যক্তিকে আটক করে ইউনিয়নে নিয়ে আসে। তখন তাদের কাছ থেকে বিষয়টি জেনে রোমা বেগমের মায়ের সাথে আমাদের ফোনে কথা হয়। আব্দুর রহিমের সাথে তার মেয়ের বিবাহ বিচ্ছিন্ন করা হয়েছে এবং জামিল আহমদের সাথে রোমার বিয়ে হয়েছে কি না জানতে চাইলে রোমার মা বিয়ের কথা অস্বীকার করেন। এসময় তিনি রোমাকে ও রোমার মাকে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়নে আসার কথা বললে তারা আসতে অপারগতা প্রকাশ করে মোবাইল বন্ধ করে রাখেন। তখন দুজনকে ইউপি কার্যালয়ে রেখে দু’পক্ষের অভিভাবকদের খবর দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed