Main Menu

বাহুবলে ট্রাক চাপায় শিশু নিহত

ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় বালু বোঝাই ট্রাকের চাপায় ছালমা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ছালমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার গোকর্ণ গ্রামের আয়াত আলীর মেয়ে। সে দীর্ঘদিন যাবৎ পরিববারের সাথে মিরপুর বাজারে বসবাস করে আসছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, সকালে বাহুবল উপজেলার চলিতাতলা থেকে শায়েস্তাাগঞ্জগামী একটি বালু বোঝাই ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘাতক ট্রাকটি আটক করতে ধাওয়া করা হলে কিছুদূর যাওয়ার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে যায় ।

Share





Related News

Comments are Closed