সিলেটে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারীদের স্মরণের মাধ্যমে সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস।
বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট অঞ্চলের তত্ত¡াবধানে সোমবার সকাল সাড়ে সাড়ে ৯টায় সিলেট বিকেএসপি মাঠে পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভসূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সাইফুল আলম।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন- ১৯৮৮ সালের আগস্ট মাস থেকে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রয়াসের সাথে সম্পৃক্ত রয়েছে। বিশ্ব শান্তিমিশনে যাওয়া বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করছে। বিশ্বের ১৩টি দেশে এখন বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সুমহান দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১৩২ জন শান্তিরক্ষী জীবনোৎসর্গ করেছেন বলে বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভায় সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজামানারা খানুম, ডিআইজি কামরুল আহসান, ইউনিসেফের সিনিয়র প্রতিনিধি কামরুল আলম ও ৩৬০ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন।
পরে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় মালিতে জীবন উৎসর্গকারী সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের স্ত্রী সঞ্চিতা দেবী হাজংয়ের হাতে জাতিসংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed