মাধবপুরে ট্রেনে কাটা ২ কিশোরের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা দুই কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার রতনপুর (ছাতিয়াইন) এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তাপশ বড়ুয়া জানান, সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার উত্তরে দুই কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হচ্ছে, মাধবপুর উপজেলার মাদারবড়া গ্রামের আকবর আলী খানের ছেলে ও নোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তামজিদ খান (১৬) ও ইছব আলীর ছেলে নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (১৫)।
স্থানীয়রা জানান, ওই দুই কিশোর সেহরি খেয়ে ফজরের নামাজ শেষ করে এসে রেললাইনে হাঁটা হাঁটি করছিল। সকাল ৭টার দিকে তারা ট্রেনে কাটা পড়ে। তবে কোন ট্রেনে তারা কাটা পড়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed