Main Menu

কমলগঞ্জে মন্দির থেকে শিবলিঙ্গ চুরি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পূর্ব কালারাবিল (ঢালুয়া) এলাকার সার্বজনীন শিব মন্দির থেকে শনিবার গভীর রাতে একটি শিব লিঙ্গ চুরি হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরীর জন্য একটি লিখিত আবেদন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পূর্ব কালারাবিল (ঢালুয়া) সার্বজনীন শিব মন্দিরের সেবাইত ভাগ্য কুমার সিংহ জানান, শনিবার গভীর রাতে মন্দিরের শার্টারের তালা ভেঙ্গে একদল চোর মন্দিরে স্থাপিত শিব লিঙ্গ, পিতলের শিব মুর্তি ও পূজার অন্যান্য সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার সকালে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরীর জন্য একটি লিখিত আবেদন করা হলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস শহীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীরেন্দ্র কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও এই মন্দির থেকে একবার শিবলিঙ্গটি চুরি হয়। পরে আবার সেই শিব লিঙ্গটি পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed