Main Menu

শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মতিলাল সাওতাল (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত মতিলাল সাওতাল উপজেলার ভুনবীর ইউনিয়নের ইছামতি চা বাগানের সুবাশ সাওতালের পুত্র।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, মতিলাল শনিবার রাাতে কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা রাতেই তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed