সিলেটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যমানের ১৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার ভার্থখলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে রুমন মিয়া (২০) ও একই এলাকার ধরাধরপুর গ্রামের মৃত মোজাহেদ আলীর ছেলে শাহিনুজ্জামান শাহিন (৪৭)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আটককৃত দুজনকে মাদকসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে এতে বলা হয়েছে।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed