ইউএস-বাংলা’য় ব্যাংকক ভ্রমণ করলেই হোটেল ফ্রি!!!
বৈশাখী নিউজ ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্স নিত্য নতুন ভ্রমণ প্যাকেজ সুবিধা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় পর্যটকদের জন্য ঘোষনা করেছে আকর্ষণীয় ব্যাংকক প্যাকেজ। ইউএস-বাংলা’য় ব্যাংকক ভ্রমণ করলেই পাচ্ছেন সৌজন্যমূলক প্রাতঃরাশসহ এক রাত হোটেলে থাকার ব্যবস্থা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের “ওয়ান নাইট ফ্রি ব্যাংকক” প্যাকেজ কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। ভ্রমণকালীন সময় ৩০ মে থেকে ২৩ জুন পর্যন্ত সীমাবদ্ধ। প্যাকেজটি তাদের জন্য প্রযোজ্য হবে, যারা ইউএস-বাংলা’য় ঢাকা থেকে ব্যাংকক ভ্রমনের শেষ তারিখ ২০ জুন এবং ব্যাংকক থেকে ঢাকায় ভ্রমনের তারিখ ২৩ জুন হতে হবে। প্যাকেজটি ইউএস-বাংলা’র যেকোনো সেলস অফিস অথবা যেকোনো ট্রাভেল এজেন্সী থেকে সংগ্রহ করা যাবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা ব্যাংকক ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই ইউএস-বাংলা হলিডেজ থেকে হোটেল ভাউচার সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য যে, প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে ব্যাংকক সকাল ৯.৪০মিনিটে এবং ব্যাংকক থেকে স্খানীয় সময় দুপুর ২.১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইউএস-বাংলা’র “ওয়ান নাইট ফ্রি ব্যাংকক” প্যাকেজটির সুবিধা গ্রহণ করা যাবে। বিস্তারিত জানতে ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed