Main Menu

কুলাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় ২৭ মে শনিবার সকালে পুকুরে ডুবে হোসেন আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের মখলিছ মিয়ার ছেলে। সকালে খেলাধুলায় একপর্যায়ে বাড়ির লোকজনের অজান্তে পার্শ্ববর্তী পুকুরে ডুবে মারা যায় হোসেন।

কুলাউড়া থানার এসআই আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed