ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা নারী উন্নয়ণ ফোরামের উদ্যোগে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে স্কুলের মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন মেয়েকে বাইসাইকেল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক প্রমুখ। একই অনুষ্ঠানে ৪ জনকে সেলাই মেশিন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০টি সোলার প্যানেল বিতরণ করা হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed