কমলগঞ্জে ব্যবস্থা পত্রের ছবি তোলা নিয়ে রোগীরা বিব্রত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ফার্মাসিউটিকেল কোম্পানীর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের রোগীদের দেয়া চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ছবি তোলার এক অ-ঘোষিত প্রথা চালু করেছে। চিকিৎসকের ব্যবস্থাপত্রের ছবি তোলা নিয়ে রোগিরা বিব্রতবোধ করছেন।
জানা যায়, রোগীরা ডাক্তারদের চেম্বার হতে বের হলে এবং ফামের্সীতে ঔষধ ক্রয় করতে গেলে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিরা (এমআর) হুমড়ি খেয়ে পড়েন ব্যবস্থাপত্রের ছবি তোলার জন্য। এ নিয়ে প্রায় সময় এমআরদের সাথে রোগীদের বাকবিডন্ডা করতে দেখা যায়। এছাড়া একেবারে অজপাড়া গাঁ থেকে আসা মহিলা রোগীর বেশী বিব্রত বোধ করেন। রোগীদের বক্তব্য,ব্যবস্থাপত্রে সংশ্লিষ্ট রোগীর অনেক গোপন রোগের তথ্য থাকে। যা অন্যের জানার অধিকার নেই। পক্ষান্তরে এমআরদের বক্তব্য, কোম্পানীর নির্দেশেই তারা ব্যবস্থাপত্রের ছবি তোলে কার্যালয়ে পাঠান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াহিয়া বলেন, এই পদ্ধতি চিকিৎসা বিঞ্জান ও স্বাস্থ্য অধিদপ্তর সমর্থন করতে পারে না। প্রকারান্তরে এই পদ্ধতি চিকিৎসকদের রোগীদের ব্যবস্থাপত্রে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন মতামতকে প্রভাবিত করতে পারে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed