কমলগঞ্জে প্রচন্ড গরমে জন জীবন অতিষ্ট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের প্রচন্ড গরমে কমলগঞ্জে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। চা বাগান, বস্তিসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া, আমাশয় নিউমেনিয়াসহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ সমস্যায় কমলগঞ্জের জনজীবনে দুর্ভোগ বয়ে আনে। দিনের খরতাপে আর রাতে ভ্যাপসা গরমে কমলগঞ্জে সাধারন মানুষের চলাচল কমে গেছে। বিরুপ এ আবহাওয়ায় দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, ভাইরাস জ্বরসহ পানিবাহিত নানা রোগ।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অভজারশেন অফিসার হারুনুর রশীদ বলেন, ২৫মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট চিকিৎসকদের চেম্বারে এ ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গরম আবহাওয়ায় পানি শূণ্যতার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। কমবেশি সব বয়সের মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিসাধীন আছেন। একই কারণে আমাশয় রোগেরও প্রকোপ দেখা দিয়েছে। শিশুরা নিউমোনিয়া, সর্দি, কাশিসহ শ্বাসকষ্ট রোগে ভোগছে।
ভানুগাছ বাজারের প্রাইভেট চিকিৎসক মো. নুরুল ইসলাম, শমশেরনগর বাজারের চিকিৎসক শ্যামলেন্দু সেন শর্মা, পিন্টু দেবনাথ ও নাম প্রকাশে অনিচ্ছুক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নির্ভরযোগ্য সূত্র জানায়, গত দু’সপ্তাহ ধরে প্রতিদিন ৭ থেকে ৮জন করে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগী পাওয়া যাচ্ছে। একই ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ,শ্বাসকষ্ট ও হাইপার টেনসনে আক্রান্ত ৪ শিশু ৩ পুরুষ ও ৩ মহিলা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। প্রাইভেট চিকিৎসকরা জানান, আবহাওয়ার তারতম্যের কারনেই এসব রোগের প্রকোপ দেখা দিয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বর্তমানে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপের সত্যতা নিশ্চিত করে বলেন, সার্বক্ষনিক নজরদারী করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed