সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে ইছন বিজয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্যপদে লটারীতে জয়লাভ করেছেন নূরুল ইসলাম ইছন। নির্বাচনে দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হওয়ায় লটারীতে জয়-পরাজয় নির্ধারিত হয়।
মঙ্গলবার ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষে হাতি মার্কায় আব্দুল আউয়াল কয়েস ২৫ ভোট এবং দক্ষিণ সুরমার উপজেলার নুরুল ইসলাম ইছন মিয়া তালাচাবি মার্কায় ২৫ ভোট পান। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ব্যাট মার্কায় ৯ ভোট, এফ এ মুন্না ২ ভোট এবং ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
সহকারী প্রিজাইডিং অফিসার আবু সাঈদ বলেন, দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় লটারীর মাধ্যমে জয়পরাজয় নিস্পত্তি হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩টি এবং দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড। এই ওয়ার্ডে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed