চাতলাপুর চা বাগানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সীমান্ত এলাকায় দুই বাহিনীর সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নদীর বাঁধ উন্নয়ন কাজের আপত্তি প্রত্যাহারসহ অভিন্ন কিছু বিষয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ’র উচ্চ পর্যায়ের দিনব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ বৈঠক চলে।
সোমবার সন্ধ্যায় বিজিবি শ্রীমঙ্গলস্থ ৪৬ নং ব্যাটলিন কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সকাল ১০টায় চাতলাপুর চেকপোষ্ট এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি ও পানি সাগর সেক্টরের ডিআইজির নেতৃত্বে বিএসএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেন। পরে সকাল সাড়ে ১০টায় কুলাউড়ার চাতলাপুর চা বাগান বাংলোয় আনুষ্ঠানিকভাবে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক শুরু হয়।
বিজিবি ৪৬নং ব্যাটেলিয়ন কমান্ডার কার্যালয়ের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি ও ৪৬ বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা: কর্নেল এস এম আনিসুজ্জামান সূত্রে জানা যায়, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সীমান্তে জোরদার টহল দেওয়া, সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষে বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত প্রীতি ফুটবল ও ভবিল ম্যাচ অনুষ্ঠানে একমত পোষণ করা হয়। কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধ সংরক্ষণ কাজে বিএসএফের আপত্তি প্রত্যাহারে অনুরোধ জানানো হয়। তাছাড়া বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীন গাজীমাজার, খোয়াইরচর,মোকাবিল ও টেকেরঘাট নামক স্থানের কিছু বিতর্কিত ভূমির বিষয়টি নিষ্পত্তির জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শ্রমিঙ্গল সেক্টরের উপ-মহাপিরচারক কর্ণেল আশরাফুল ইসলাম। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার তেরিয়ামুড়া সেক্টরের ডিআইজি ববি জোসেফ ও পানি সাগরের ডিআইজি সিন্দু কুমার। বিএসএফের পক্ষে আরও ৫জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিজিরি পক্ষে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৪৬ ব্যাটেলিয়ন কমান্ডার লে: কর্ণেল এস এম আনিসুজ্জামান, বিজিবি ৫২ ব্যাটেলিয়ন কমান্ডার লে: কর্ণেল নিয়ামুল কবির ও বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মঈনউদ্দীন।
Related News
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুইRead More
মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে সীমান্ত নিরাপত্তা ওRead More



Comments are Closed