Main Menu

ঝিনাইদহে বাস চাপায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ছালাভরা নামক স্থানে সোমবার বিকালে বাস চাপায় পিয়াস (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত পিয়াস সদর উপজেলার কয়ারগাছি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পিয়াস মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কালীগঞ্জে যাচ্ছিল। সে ঝিনাইদহ কালীগঞ্জ সড়কের নরিশ পোল্ট্রি ফিড কারখানার সামনে পৌছলে যাত্রী বাহী একটি এসি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। ওসি জানান, এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

Share





Related News

Comments are Closed