Main Menu

সিলেটে বাস উল্টে মা-ছেলে নিহত, আহত ১০

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট-তামাবিল সড়কের মোহাম্মদপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার নয়াগাঙ্গের পাড় গ্রামের গৃহবধু শিল্পী আক্তার (৩০) ও তার ছেলে সাদ (১) নিহত হন। এছাড়া শিল্পী আক্তারের স্বামী আল আমিনসহ আরো অন্তত ১০জন গুরুতর আহত হন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, জাফলং মামার দোকান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তামাবিল পয়েন্টে পৌঁছানোর পর হঠাৎ উল্টে যায়।

Share





Related News

Comments are Closed