স্কুলের শিশুদের দিয়ে চলছে ৪০ দিনের কর্মসূচী কাজ
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে চলছে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী (ইজিপিপি’র আওতায় ২য় পর্যায়ের) ৪০ দিনের কাজ। ফলে স্কুলমুখী শিক্ষার্থীরা বই-খাতা ফেলে রাস্তাা সংস্কারের জন্য এখন মাথায় মাটির ডালি বইছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান হাফিজ জানান, উপজেলায় মোট কার্ডধারীর সংখ্যা তিন হাজার ২১৫ জন। শিশুদের দিয়ে কাজ করার নিয়ম নাই। কোন জনপ্রতিনিধি এমন কাজ করলে ইউএনও স্যার অবশ্যই ব্যবস্থা নিবেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে কাঁঠালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে গেলে কাঁঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নরত ৮ম শ্রেণীর ক শাখা রোল নং ২৪ তসরিফা, ৬ষ্ঠ শ্রেণী খ শাখা রোল নং ৩৭ রেজাউল মাটির ডালি মাথায় নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছে। তসরিফার মা কার্ডধারী আসমা বেগম ডায়রিয়ায় আক্রান্ত ও রেজাউলের মা কার্ডধারী রফিকা বেগম জ্বরে ভূগছে বলে জানান এই দুই শিশু। এমন শিশু শ্রমের দৃশ্য প্রায় গোটা উপজেলায় বিরাজ করছে। শুধু তাই নয় জনপ্রতিনিধিরা এসব শ্রমিক দিয়ে বোরো ধান কাটছে, ভুট্টা ছিড়তে কাজে লাগাচ্ছে এমনও অভিযোগ আছে।

কাঁঠালী ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ বলেন, এই দুই শিশুর মা অসুস্থের কথা বললে আমি তাদের কাজে লাগাই। কারণ, কাজ তো আর বন্ধ রাখা যাবেনা।
এবিষয়ে কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিন বলেন, শিশুদেরকে যে কাজে লাগিয়েছে তাকে বলেন। এ নিয়ে আমার সাথে কথা বলার দরকার নাই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহম্মদ রাশেদুল হক প্রধান জানান, এবিষয়ে আগে জানা ছিলনা। তবে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed