Main Menu

সিলেট চেম্বার নির্বাচনে ভোটগ্রহন চলছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সকাল ৯টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে তিনটি গ্রুপে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে অর্ডিনারি (সাধারণ) গ্রুপে ২২ জন প্রার্থীর মধ্যে ১২ জন, এসোসিয়েট (সহযোগী) গ্রুপের ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জন এবং ট্রেড গ্রুপের ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন নির্বাচিত হবেন।
নির্বাচনের মাধ্যমে চেম্বারের ৩ হাজার ৫০৬ জন ভোটার আগামী দুই বছরের জন্য আজ তাদের নতুন নেতৃত্ব বেছে নেবেন।
এর মধ্যে অর্ডিনারি গ্রুপে ১ হাজার ৮৫২ জন, এসোসিয়েট গ্রুপে ১ হাজার ৬৪৬ জন ও ট্রেড গ্রুপে ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed