আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা ২১ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (গঈছ) পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী ২১ জুলাই নির্ধারণ করা হয়েছে।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্টিত হবে ২১ জুলাই। এছাড়া গত ১৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য অংশ, ঘোষণা নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পূর্ব ঘোষণা অনুয়ায়ি বিলম্ব ফি ২০০ টাকা দিয়ে ২১ মে পর্যন্ত পরীক্ষার জন্য ফরম জমা দেয়া যাবে। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে শনিবার এ তথ্য জানা যায়।
আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা ২ জুন অনুষ্টিত হওয়ার কথা ছিলো। এখন ২১ জুলাই শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্টিত হবে। রুল নম্বর অনুযায়ি পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে ।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed