গোয়াইনঘাটে অগ্নিকান্ডে ১৩টি দোকান ভস্মিভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তোয়াকুল বাজারের উত্তরের গলিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- ইসলাম ফার্মেসি, সাঈদ এন্টারপ্রাইজ, সেলিম টেইলার্স এন্ড ফেব্রিক্স, জসিম টেইলার্স, মাওলানা শরীফ উদ্দিনের কাপড়ের দোকান, হারুন ইলেকট্রনিক্স এবং বলরাম পোদ্দার, সোয়াব আলী, আজির উদ্দিন, অনিল বাবু, কলিমউল্লাহ, আলাউদ্দিন ও ইয়াছিন মিয়ার মুদি দোকান।
ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে আগুন দেখে বাজারের নৈশপ্রহরী ফোনে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের জানান। তখন চতুল বাজার মসজিদে মাইকিং করা হলে এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল ফোনে সালুটিকর অভিযোগকেন্দ্রে দেড় ঘন্টা যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি। ফলে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে রাত সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর আগেই বাজারের ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন দলের লিডার তোফাজ্জল হোসেন জানান, অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকান্ডের ক্ষতি থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়েRead More
কোম্পানীগঞ্জে ইয়াবার চালানসহ দুই মাদক কারবারি আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পারুয়া এলাকায়Read More



Comments are Closed