আসছে বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাপ গুগল লেন্স!
বৈশাখী নিউজ ডেস্ক: গুগল তাদের বার্ষিক ডেভলপার সম্মেলনে মাুনষের চাইতেও বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন একটি অ্যাপ আনার ঘোষণা দিয়েছে। নতুন এ অ্যাপটির নাম হচ্ছে গুগল লেন্স।
এ বছর গুগলের বার্ষিক ডেভলপার সম্মেলনের শুরুর দিন অর্থাৎ ১৭ মে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। এ সম্মেলনটি গুগল আইও নামেও পরিচিত। এ সম্মেলনে গুগল তাদের সেবাগুলোর আসন্ন আপডেট ও নতুন নতুন উদ্ধাবনের কথা জানায়।
অ্যাপটি এখনো গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে সুন্দর পিচাই জানিয়েছেন, অ্যাপটি গুগল ফটোস ও গুগল অ্যাসিস্ট্যান্সে সংযুক্ত থাকবে।
অ্যাপটির মাধ্যমে কেউ তার আশেপাশের কোনো বস্তুর উপর ক্যামেরা ধরলে স্ক্রীনে বস্তুটি সম্পর্কে বিস্তারিত তথ্য ভেসে উঠবে। কোনো ব্যানার, বিলবোর্ড, রেস্টুরেন্টের সাইনবোর্ডের উপর ক্যামেরা ধরলে সাথে সাথেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফোন নম্বর, লোকেশনসহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন গ্রাহক।
সম্মেলনে গুগল লেন্সের একটি পরীক্ষামূলক কার্যক্রমের ভিডিও দেখানো হয়। ওই ভিডিওতে দেখা যায়, গুগল লেন্স একটি ফুলের উপর ধরা হলে সাথে সাথে স্ক্রীনে সেই ফুলের নাম, প্রজাতিসহ বিস্তারিত তথ্য চলে আসছে। এমনকি ওয়াইফাই পাসওয়োর্ড সম্বলিত কোনো বারকোডে ক্যামেরা ধরলে সেটি পাসওয়ার্ড বুঝতে পারবে ও ফোনটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে।
কবে নাগান গুগল লেন্স গ্রহকরা ব্যাবহার করতে পারবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না জানলেও সাধারণও এ সম্মেলনে উপস্থাপিত গুগলের কোনো পণ্য পরবর্তী ছয় মাস বা এক বছরের মধ্যে গ্রাহকরা ব্যবহার করতে পারেন।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed