ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০
বিশেষ প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা ও গুলিতে ১০জন আহত হয়েছেন। শুক্রবার জুমআর নামাজের পর উপজেলার সিকন্দপুর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে আখলু মেম্বারের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। এক পর্যাযে গুলি বর্ষণ করে এতে প্রতিপক্ষের ১০জন অহত হন। আহতদের মধ্যে আফজাল খান, মালেক মিয়া, ফজর আলী, মামুন, কিবরিয়া ও গোলাম হোসেন এর অবস্থা গুরুতর। তাদের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালে গুলিবিদ্ধ মালেক মিয়ার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শান্তি রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed