Main Menu

বাহুবলে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

00হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় একটি নোহা মাইক্রোবাস মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান (৯) কে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। তবে ঘাতক নোহা গাড়িকে আটক করতে পারেনি জনতা।

নিহত মেহেদী দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। সে দৌলতপুর মাদ্রাসায় ৩য় শ্রেণীতে পড়ে।

এ ঘটনায় স্থানীয় জনতা সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্ব এ একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় বিক্ষুব্দ জনতা এখানে একটি স্প্রিড বেকারের দাবি জানান।

এসময় ওসি মনিরুজ্জামান আগামী রবিবার একটি স্প্রিড বেকার করে দিবেন বলে আশাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

Share





Related News

Comments are Closed