হবিগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবলের একটি চা বাগানে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় জড়িত লাদেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাহুবল উপজেলার বৃন্দাবন চা-বাগানের এক শ্রমিকের ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে আটঘর এলাকার স্বম্ভু রবি দাশের ছেলে লাদেন রবি দাশ (২০)।
এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে লাদেন পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ সাংবাদিকদের জানান, ‘ধর্ষণের অভিযোগে ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হবে।’
ধর্ষণের শিকার ওই শিশুর মা রাতে সদর হাসপাতালে সংবাদকর্মীদের জানান, ‘আমার মেয়ে বৃহস্পতিবার দুপুরে আটঘর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফেরার পথে বাগানের নির্জন স্থানে লম্পট লাদেন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।’
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ধর্ষক লাদেনকে রাত ১টার দিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed