ছাতকে বিদ্যুৎস্পৃস্টে দুই সহোদরের মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় চরমহল্লা ইউপির টেটিয়াচর বাজার সংলগ্ন বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উত্তর খুরমা ইউপির রসূলপুর গ্রামের জমির আলীর পুত্র হুমায়ূন আহমদ (৩০) ও মামুন মিয়া (২২) দুই ভাই মিলে টেটিয়ারচর বাজারে একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। তারা বল্লভপুর গ্রামের ইউপি সদস্য সিরাজ মিয়ার বাড়িতে ঘরের চালে লোহার এ্যাঙ্গেল তোলার কাজ করছিলেন। এসময় হঠাৎ তারা বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়েন।
পরে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান দু্ই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed