বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক : নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
বৃহস্পতিবার ২৯টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারকরা ১২টি মামলায় জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর বাকি ১৭টি মামলায় তাকে জামিন দেয়া হয়।
শুনানিতে থাকা বুলুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া শুনানিতে আরও ছিলেন বুলুর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও খোরশেদ মিয়া আলম।
জামিনের আবেদনে বলা হয়, বরকত উল্লাহ বুলু অসুস্থ। দেড় মাস তিনি হাসপাতালে ছিলেন। তাছাড়া সামনে রোজার মাস। সবকিছু বিবেচনায় যে কোনো শর্তে তার জামিন দেয়া হোক।
বিএনপি নেতা বুলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮০টি মামলা রয়েছে বলেও জানান বুলুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
জানা গেছে, ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed