Main Menu

ওসমানীতে ভর্তি অজ্ঞাত বৃদ্ধা স্বজনদের সন্ধান চায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধাকে নিয়ে বিপাকে পড়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান। গত ১৪ মে রবিবার সন্ধ্যে ৬টায় একজন বৃদ্ধাকে পায়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে হাসপাতালে ওই বৃদ্ধের চিকিৎসা চলছে জিল্লুরের তত্ত¡াবধানে। তিনি বর্তমানে হাসপাতালের ৩য় তলায় ৯নং ওয়ার্ডে ৪৪ নম্বর বেডে ভর্তি রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর পায়ে আঘাতের চিহ্ন আছে। বৃৃদ্ধ নিজের পরিচয় বলতে পারছেন না। তবে ধারনা করা হচ্ছে তার মানসিক সমস্যা রয়েছে। কোনো অভিভাবক কিংবা স্বজন বৃদ্ধার খোঁজ করলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শহরতলির কুমারগাঁও এলাকার বাসিন্দা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান বলেন- ‘আমি গত রবিবার নগরীর পাঠানটুলার লাভলী রোডস্থ পয়েন্টে অসুস্থবস্থায় ওই বৃদ্ধের সন্ধান পাই। পরে তাকে রিক্সাযোগে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাই। সেখানে ৫দিন ধরে তার চিকিৎসার খরচ আমি নির্বাহ করছি। অসুস্থ বৃদ্ধ নিজে কথা বলতে পারছেন না। এখনো কোন স্বজনেরও খোঁজ মিলেনি।’

Share





Related News

Comments are Closed