অনির্দিষ্টকালের ধর্মঘটে জুয়েলারি ব্যবসায়ীরা
বৈশাখী নিউজ ডেস্ক : ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
সমিতির সহ সভাপতি এনামুল হক খান জানান, এনবিআর এর সাথে আমাদের কথা ছিল আর কোনো অভিযান হবে না। কিন্তু আজ আমিন জুয়েলার্সে অভিযান হয়েছে, এর প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।
তিনি বলেন, অন্য ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এভাবেই অন্য দোকানগুলোতেও অভিযান হতে পারে।
সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা জানান, সমিতির সিদ্ধান্তে ধর্মঘট ডাকা হয়েছে। সারাদেশের জুয়েলারি দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।
তিনি বলেন, বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ব্যবসার খাতাপত্রসহ নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে ভ্যাট গোয়েন্দারা। এ ঘটনার প্রতিবাদে জুয়েলারিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেল বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গত ৬ মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়।
এরপর থেকেই আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করে আসছে শুল্ক গোয়েন্দারা। বিভিন্ন শাখায় ব্যাখ্যাহীনভাবে মজুত সোনা ও হীরার ব্যাখ্যা দিতে আপন জুয়েলার্সের মালিককে তলব করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েকদিনে দু’দফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামীর পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্স এর পাঁচটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়। তবে এতে করে অন্য স্বর্ণ ব্যবসায়ীদের আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। শুল্ক গোয়েন্দারা সেসময় বলেছেন আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরার বৈধ কাগজ দেখাতে পারেননি। তবে তাদের পক্ষ থেকে সময় আবেদন করায় আগামী ২৩ মে পর্যন্ত সময় দেয়া হয়েছে।
এদিকে ঢাকা নিউ মার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ী ‘মাধুরী জুয়েলার্স’ এর রাজিব পাল জানাচ্ছেন এই ঘোষণার পর পরই বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে নিউ মার্কেটের সব স্বর্ণের দোকান বন্ধ করে দেয়া হয়।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed